রাজধানীর কাওলার আবাসিক এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। আজ শনিবার তিনি শিশুপার্ক, বিভিন্ন ধরনের কোয়ার্টার, কাওলার বাজার, স্কুল, হেলিপ্যাড এলাকা, মন্দির, মসজিদ, কবরস্থান, নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বেবিচক চেয়ারম্যান কাওলার আবাসিক এলাকায় বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানেন।
এ সময় তিনি বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট শাখার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দেন। এ ছাড়া চেয়ারম্যান কাওলার আবাসিক এলাকার নিরাপত্তা জোরদার, বেবিচক কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক পরিসর বৃদ্ধিসহ অন্যান্য উন্নয়নের আশ্বাস দেন।
পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য পরিচালনা ও পরিকল্পনা, সদস্য প্রশাসন, সদস্য অর্থ, প্রধান প্রকৌশলী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, পরিচালক সম্পত্তি ব্যবস্থাপনা, পরিচালকসহ (মানবসম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ) বেবিচকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে