
চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলেও কোনো বল প্রয়োগ করেনি। বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি জাতীয় ঈদগাহ অতিক্রম করছে।
আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে।
এর আগে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির আলোকে শূন্য পদে নিয়োগের বিষয়ে আগামীকাল বা পরশুই সার্কুলার দেওয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
তুহিন ফারাবী আরও বলেন, ‘শাহবাগের এই জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ এলাকা। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। এই আন্দোলনকে ঘিরে কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’
পরে চার দফা দাবি আদায়ের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। বিকেল ৩টায় শাহবাগ থেকে ওই প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তবে প্রতিনিধি ফিরে আসার আগেই আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে