
গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি জামায়াত-বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে তাঁর অপসারণসহ বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১০ মাস আগে মো. আবুবকর মিয়া কাপাসিয়া থানায় যোগদান করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন। এমনকি শত শত নিরীহ মানুষকে জামায়াত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার মিথ্যা অভিযোগ এনে গণহারে গ্রেপ্তার করে জেল খাটিয়েছেন। এমনকি বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর গ্রেপ্তার-বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকেরাও রেহাই পাননি।
বক্তারা আরও বলেন, গত নির্বাচনের আগে একটি গায়েবি মামলায় কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক সামসুল হুদা লিটনকে মাসখানেক জেল খাটিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর বিনা কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তা ছাড়া মাদক নিয়ে সংবাদ প্রকাশসহ ফেসবুকে মন্তব্যের কারণে থানায় ডেকে নিয়ে একাধিক জ্যেষ্ঠ সাংবাদিককে গালাগাল করেছেন।
এ সময় স্থানীয় সাংবাদিকেরা ২৪ ঘণ্টার মধ্যে ওসির অপসারণসহ বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে