টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
লাউহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনসুর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকালে রফিকুল ইসলামের তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।
সঙ্গে সঙ্গে তেলের লরিসহ পুরো দোকানে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তাপপ্রবাহ মাত্রাতিরিক্ত থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে কাছে যেতে পারছিলেন না। পরে দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে