
ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
কারণ জানতে চাইলে শাহীনুর কবির জানান, ‘প্রশাসনিক কারণে’ তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, রোববার ভোরে আশুলিয়ার জিরাব এলাকায় নিজ বাড়িতে অভিনেতা আজাদকে দুর্বৃত্তের গুলিসহ বেশ কিছু অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে কয়েকবার কল দিলেও তিনি ফোন সিরিভ করেননি।
গত মাসের ৫ জানুয়ারি আশুলিয়ার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছিল। এরপর আশুলিয়ার ওসি হিসেবে নিয়োগ পান নূর আলম। এ ঘটনার ১ মাস যেতে না যেতেই আবারও আশুলিয়া থানার নতুন ওসি নূর আলমকেও ক্লোজ করা হলো।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে