সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল হয়েছে। আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিলে অংশ নেওয়া তাহসিন হক শাফিন বলেন, ‘সারা দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। গতকাল আমাদের বনশ্রীতেও ছিনতাই ও গুলির ঘটনা ঘটেছে। এ জন্য বনশ্রী এলাকার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মশাল মিছিল করছি।’
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে তিনটি মোটরসাইকেলে এসে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৩) পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে