
রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ক্রেন ভেঙে নিচে পড়ে নুরনুবী নাঈম (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- জিয়ারুল (২০) রাতুল প্রমাণিক (২০) ও সাদেক (২২)।
আজ রোববার বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মালিবাগে নির্মাণাধীন ভবনে স্টিলের পাতের ওপড়ে শ্রমিকেরা নির্মাণকাজ করছিলেন। সেই স্টিলের পাত ভেঙে নির্মাণাধীন মার্কেট তৈরির পাইলিংয়ের গর্তের মধ্যে পড়ে যায় চারজন। তাদের একজন হাসপাতালে মারা যান।’
খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার জিয়াউল হক বলেন, সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফুট নিচে লোহার ইস্পাতসহ আটকে থাকা নাঈম নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে নির্মাণাধীন মার্কেটটি মাটির নিচ থেকে বড় বড় পাইলিং করে পিলার তৈরি করা হয়েছে। তার উপড়ে ইস্পাত দেওয়া হয়েছে। কিন্তু এখনো মাটি ভরাট করেনি। তাই গভীরতা আনুমানিক সড়ক থেকে ২৫ থেকে ৩০ ফিট ছিল। সেই লোহার মোটা ইস্পাত ভেঙে ক্রেন সহ কয়েকজন নিচে পড়ে যায়।’
ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘মালিবাগ থেকে চারজন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নাঈম চিকিৎসাধীন হাসপাতালে মারা যায়। আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে