ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টিফোরের অফিসে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ। পাশাপাশি এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সোমবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, ‘ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলেছে। ওই প্রতিষ্ঠানগুলোর কোনো লেখা বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে, প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে। এখানে পেশিশক্তি দেখানোর সুযোগ নেই। গণমাধ্যম কারও প্রতিপক্ষ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই গণমাধ্যমের কাজ। হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা অনভিপ্রেত। এর আগেও বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে।
আগামীতে যেন এ ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, সোমবার বেলা আড়াইটার দিকে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভেতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিগত সরঞ্জামাদিসহ সবকিছু। ভাঙচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত ৩০টি যানবাহন। এ সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউসে কর্মরত গণমাধ্যমকর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। বেশ কয়েকজন নারী কর্মীকে হেনস্তা করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে