
ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেনুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বাবুল হোসেন (৫৯) আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের সামছুদ্দিন মাদবরের ছেলে। আহত পুলক হৃদয় (২৫) নিহত বাবুল হোসেনের ছেলে।
নিহতের ফুপাতো ভাই মো. আফানূর বলেন, ডাক্তার দেখাতে মঙ্গলবার সকালে মোটরসাইকেলে চেপে ছেলে পুলক হৃদয়ের পেছনে বসে ঢাকায় যান বাবুল হোসেন। বাড়ি ফেরার পথে সন্ধ্যার পর বেনুখালী এলাকা দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। আহত অবস্থা রাত ১০টার দিকে বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। ছেলে পুলক হৃদয়ের হাত ভেঙে গেছে।
নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম বলেন, নবাবগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে