নরসিংদীর মাধবদীতে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে ইমন মিয়া (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে মাধবদী থানার চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় ইমন।
নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে।
ভঙ্গারচর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, গতকাল মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলে নামে। সাঁতার না জানা থাকলে নদীতে নামার জন্য নিষেধ করেন স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে।
এ সময় চলন্ত একটি নৌকার মাঝি তাঁদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে দুজনকে উদ্ধার করেন স্থানীয়রা। এদিকে নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় ইমন মিয়া (১৫)।
এই পুলিশ সদস্য আরও বলেন, খবর পেয়ে নৌ পুলিশ, মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। গতকাল দিনভর চলা অভিযানে তার খোঁজ মেলেনি। দ্বিতীয় দফায় অভিযানে আজ দুপুরে চর ভাসানিয়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে