নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ভাগনে-ভাতিজাকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারী (৪০) এ ঘটনায় আজ সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শরীফ (২৭), ফয়সাল ও পটুয়াখালীর বাউফল উপজেলার মিজান। তাঁদের মধ্যে শরীফ ও মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বিধবা ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকেন। সঙ্গে ছিলেন তাঁর ভাগনে ও ভাতিজা। অভিযুক্ত শরীফ ওই বাড়ির দেখভালকারী ও মিজান ভাড়াটিয়া।
রোববার রাতে হঠাৎ ধাক্কা দিয়ে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামিরা ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারীকে রান্নাঘরে আটকে ধর্ষণ করেন শরীফ ও ফয়সাল। আর বাসায় থাকা তাঁর ভাগনে ও ভাতিজাকে আটকে রাখেন মিজান। পরে তাঁরা সবাইকে হত্যার হুমকি দিয়ে সরে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে