
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুজন মারা গেছে। তাঁদের বয়স আনুমানিক (৭০) ও (৬০) বছর।
আজ শুক্রবার বেলা ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। আর অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. রহমতুল্লাহ বলেন, ‘দুপুরে কুতুবখালী স্কুলের সামনে মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে দেখি একজন পুরুষ ও মহিলা রক্তাক্ত অবস্থায় পরে আছে। তাদের দুজনকে দ্রুত প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মারা যায়। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি দুজন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে পথচারীরা যাত্রাবাড়ী এলাকা থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পথচারীরা জানান গাড়ির ধাক্কা দিয়েছিল ওই ব্যক্তিকে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে