গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগামীকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে।
এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপ শাহ মাজার ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই এলাকার রাস্তা সমূহে সকাল ৭টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।
কর্মসূচি চলাকালে গণপরিবহন ও জনসাধারণের চলাচলের বিকল্প রুট ব্যবহারের কথা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
যে সকল যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তানে আসবে সেই সকল যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
রামপুরা, মৌচাক থেকে শান্তিনগর ও রাজমণি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিঙ্গেল ক্রসিং থেকে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
শাহবাগ ও মৎস্য ভবন থেকে আসা গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়িয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
সদরঘাট ও কেরানীগঞ্জ থেকে আসা গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়িয়া ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চানখাঁরপুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
ডিএমপি নগরবাসীকে উক্ত এলাকা ও সড়কসমূহ পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের জন্য অনুরোধ করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে