ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দ, প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ আদালতের বিচারক মো. জাকির হোসেন কারাগারে পাঠানো নির্দেশ দেন।
বিকেলে দুদক তৈয়বুর রহমানকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম সচিবালয়ের কর্মস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সংস্থার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা করেছেন।
দুদকের মামলায় বলা হয়েছে, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তৈয়বুর রহমান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে