গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় মামলা হলে আজ শনিবার ভোরে পুলিশ ওই তরুণীর বান্ধবীসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার রাকিবুল ইসলাম রাহুল (২০) ও বান্ধবী জুঁই আক্তার (১৮)।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর বাসন এলাকায় তার পূর্ব পরিচিত বান্ধবী জুঁই আক্তাররের ভাড়া বাসায় বেড়াতে যান। পরে বান্ধবী জুঁই আক্তার কৌশলে ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে দরজা বন্ধ করে দেয়। এ সময় ওই কক্ষে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল তরুণীকে ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে তরুণী বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে জিএমপির বাসন গণধর্ষণের মামলা করেন ।
ওসি আরও বলেন, শনিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে