নরসিংদীর মাধবদীতে পিকআপ ও বাসের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপচালকের সহকারী। আজ রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার ভগীরথপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক জসিম মিয়া (২৫) কিশোরগঞ্জের করিমগঞ্জের আবদুল জব্বারের ছেলে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভগিরথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালকের মৃত্যু হয়। এ সময় আহত হন তাঁর সহকারী। বাসটিকে জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাধবদী থানার পুলিশ।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ইফাত আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসটিকে জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটির চালক পালিয়ে গেছেন। নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে