নববর্ষের উৎসবে কোনো প্রকার বাধা নেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে উৎসবের নামে নগরবাসীর কোনো অসুবিধা যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে নববর্ষের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা পরিদর্শনে এসে গুলশান-২ নম্বর চত্বরে গণমাধ্যমকে তিনি এমনটি জানিয়েছেন।
তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে থার্টিফার্স্ট নাইটে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক পাড়াসহ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব প্রস্তুত রয়েছে। এ ছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র্যাবের হেলিকপ্টার টিম, বোম ডিসপোজাল টিমসহ সব ধরনের প্রস্তুতি রাখা রয়েছে।
নিরাপত্তা পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় শেষে দেশবাসীকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানান র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে