ঢাকার সাভারে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাহিদ কাওছার (৪০) মারা গেছেন। গতকাল সোমবার গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দগ্ধ হওয়ার ১৪ দিন পর তাঁর মৃত্যু হলো।
নিহত নাহিদ পৌর এলাকার তালবাগের মৃত আব্দুর রহমানের ছেলে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নাহিদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলী নামের আরও একজনের চিকিৎসা চলছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে সাভার পৌর এলাকার গেন্ডায় আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রতিষ্ঠানের মালিক ইউসুফ আলী তাঁর বন্ধু নাহিদসহ আরেকজন দগ্ধ হন। আহত হন আরও অন্তত তিনজন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে