
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সাইবার পেজ থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের মাধ্যম বিকাশকে নিয়ে পোস্ট করা হয়। সেসব পোস্টে বিকাশ অ্যাপ ব্লক করা, হ্যাক করাসহ বিভিন্ন সাইবার হুমকি দিয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়।
বুধবার বিকাশ সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্টের বিষয়টি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথিত সাইবার হুমকির বিষয়ে বিকাশ নিশ্চিত করতে চায় যে বিকাশ প্ল্যাটফর্মটি সম্পূর্ণ সুরক্ষিত। এ ধরনের যেকোনো অপপ্রচার দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিকাশ বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের অর্থ এবং লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আসছে। বিকাশে গ্রাহকের অর্থ সব সময়ই সুরক্ষিত ও নিরাপদ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে