জমির সার্টিফায়েড পর্চার জন্য গাজীপুর জেলা প্রশাসকের সংশ্লিষ্ট দপ্তর বরাবর গত বছর অক্টোবরে আবেদন করেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট দপ্তর যথাসময়ে সার্টিফায়েড পর্চা সরবরাহ করার পরপরই ডাক বিভাগ বরাবর রেজিস্ট্রেশন করে প্রাপক আল আমিনের ঠিকানায় চিঠি পাঠিয়ে দেয়। কিন্তু আল আমিন সেই চিঠি পেয়েছেন আজ শনিবার। অর্থাৎ গাজীপুর থেকে শ্রীপুর ২৩ কিলোমিটার দূরত্বে সেই চিঠি পৌঁছাতে সময় লাগল ১০ মাস।
ভুক্তভোগী আল আমিনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ভাংনাহাটি গ্রামে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘জমির সার্টিফায়েড পর্চার জন্য অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দ্রুত সময়ের মধ্যে ২০২২ সালের অক্টোবর মাসে চাহিদা অনুযায়ী সার্টিফায়েড পর্চার জন্য আবেদন করি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। তখন সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে যথাসময়ে ডাকযোগে রেজিস্ট্রেশন করে কাগজপত্র পাঠানো হবে। এরপর থেকে শুরু অপেক্ষার পালা। কিন্তু কোনোভাবেই পর্চার কোনো হদিস পাইনি। পোস্ট অফিসে খোঁজ খবর নিতে থাকি।’
জেলা প্রশাসকের সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন কাগজপত্র রেজিস্ট্রেশন করে পাঠানো হয়েছে। এরপর ছয় মাস অতিবাহিত হলেও কাগজপত্র না পেয়ে হাল ছেড়ে দেন। পরবর্তীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিকল্প চেষ্টায় পর্চা সরবরাহ করেন।
তিনি আরও বলেন, ‘আজ শনিবার সকালে হঠাৎ করে ফোন করে পোস্ট মাস্টার। তিনি জানান ‘‘আপনার চিঠি আছে।’ ’ এরপর ডাক পিয়ন আব্দুল মান্নানের কাছ থেকে রিসিভ করে দেখি চিঠিতে তারিখ লেখা ১৫ ডিসেম্বর ২০২২। ডাক বিভাগের অবহেলায় আমার চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ২৩ কিলোমিটার দূরত্বের চিঠি পোঁছাতে সময় লাগল ১০ মাস। এটা রীতিমতো আশ্চর্য হওয়ায় মতো বিষয়।’
ডাক পিয়ন আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার আমাকে প্রতিদিন যে চিঠি কাগজপত্র দেন সেগুলো যথা সময়ের মধ্যে প্রাপকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। কী কারণে দেরি হয়েছে এ বিষয়ে আমি বলতে পারব না।’
শ্রীপুর ডাক ঘরের পোস্ট মাস্টার মো. ফাইজুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কি কারণে এত সময় লেগেছে আমি বলতে পারছি না। আমরা এত বড় গাফিলতি কি জন্য করব। গাজীপুর থেকে শ্রীপুরে চিঠি পৌঁছাতে সর্বোচ্চ দুদিন সময় লাগতে পারে। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪২ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে