মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন এবং শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী। তাঁদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। গুরুতর আহত দুই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে জাজিরার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। এ সময় অলি খানসহ আরেক যুবক গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার সময় তাঁরাও মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে