
গাজীপুরের শ্রীপুরের গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। তাতে পুড়ে গেছে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও জানালা। বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেছেন, বিষয়টি নাশকতা কি না, তা ক্ষতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, উপজেলার গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলে। গতকাল শনিবার রাতে কে বা কারা শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়।
গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম বলেন, ‘আমি সকালে নামাজ পড়ে কোরআন পড়ছিলাম। এ সময় স্থানীয় একজন আমাকে ফোন করে জানায় বিদ্যালয়ে আগুন জ্বলছে। তখন আমি দ্রুত সেখানে গিয়ে দেখি, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করছে। পরে শিক্ষা অফিসে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।’
শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করেছেন। এরপর বিদ্যালয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করি। আগুনে বিদ্যালয়ের অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পুড়ে যাওয়া আসবাবপত্র সংস্কার করে পাঠদান নিশ্চিত করা হবে। বিষয়টি নাশকতা কি না, তা ক্ষতিয়ে দেখা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে