
‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব। জীবনে শেষ করে দিব। অফিস থেকে বের করে দিব, আরেক দিন বনে আসলে জীবনে মেরে ফেলব।’ ধারালো অস্ত্র নিয়ে যুবদল নেতা এই হুমকি ও ধাওয়া করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ কয়েক বনকর্মীকে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা কেটে নেওয়ার খবরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীরা ছুটে গেলে যুবদল নেতার হুমকির মুখে পড়েন।
এ ঘটনায় শ্রীপুর পৌর যুবদলের সদস্য মো. কবির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান। অভিযুক্ত কবির হোসেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। অপর অভিযুক্তরা হলেন, সবুজ মিয়া ও আলমগীর হোসেন।

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, ‘আজ দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শ্রীপুর পৌরসভার লোহাগাছ মৌজার সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি চক্র গজারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। এমন খবরে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার পরপরই গাছ কাটার বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা তেড়ে এসে হুমকিধমকি দিতে থাকেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল ছিল তাঁর সঙ্গে।
বন কর্মকর্তা বলেন, ‘ওই নেতা হুমকি দেন যে “এরপর বনে আসলে জীবনে মেরে বনের ভেতর ঝুলিয়ে রাখব। এটা তোর বাবার জমি? তোর বাবার গাছ এগুলো? এগুলো নিতে দিব না। তুই যা করতে পারিস কর। তুই মামলা দিবে দে, একটা কাটা গাছও নিয়ে যেতে দিব না। যা পারিস করিস।” এরপর আমাদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন। আমি বনকর্মীদের নিয়ে দৌড়ে পালিয়ে আসি।’
রেঞ্জ কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন তিনটি গাড়িতে করে কাটা গাছ নিয়ে চলে যায় ওই চক্র। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা কবির হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে