
কিশোরগঞ্জে হত্যা মামলার ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মজিবুর রহমান মীর (৬৫), হাবিবুর রহমান (৬৩), মুখলেছ (৩২), শামীম (৪০), আরিফ (৩১), রানা (২৫), আমিনুল (৩৭), আব্দুর রাশিদ (৫৫), ফাইজুল (৫০), মনির (২৯), শাহীন (৪০), হাদিস (৫০) ও কামরুল (২৯)। আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন এবং আসামি কামরুল পলাতক।
কিশোরগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ নিয়ে মামলার বাদী করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মীরপাড়া গ্রামের আইন উদ্দিনের সঙ্গে আসামি ফাইজুল ও হাদিসদের বিরোধ চলছিল। ২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে সীমানা নির্ধারণের জন্য বাদী জমিতে গেলে আসামিদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় আসামিরা বাদীকে খুন ও জখমের হুমকি দেন। এর কিছুক্ষণ পর বাদীর বড় ভাই মনির মিয়া বাড়িতে আসার পথে আসামিরা তাঁকে ঘেরাও করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। আসামিরা মনির মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। তাঁর চিৎকারে বাদী আইন উদ্দিনসহ অন্যরা এগিয়ে গেলে আসামিরা তাঁদের ওপরও হামলা চালিয়ে জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মনির মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।
নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন বাদী হয়ে ১২ এপ্রিল করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে