গাজীপুরের কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন গাজীপুর জেলা পুলিশের অধীনে কালিয়াকৈর থানায় টিএসআই হিসাবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুনাব আলীর ছেলে। ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন। গত আগস্ট মাসে জেলা ট্রাফিক পুলিশে যোগদান করেন।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জামাল উদ্দিন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের (ট্রাফিক) কার্যালয়ের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়।
পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানাকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, জামাল উদ্দিনের মরদেহ এনাম মেডিকেলে রয়েছে। পিকআপ ও চালককে (১৭) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে