
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। দীর্ঘ ভোগান্তির পর টাঙ্গাইলের মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বেলা ২টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, পরিবহনের তেমন চাপ নেই। কয়েকটি করে গাড়ি যাচ্ছে উত্তরবঙ্গের দিকে।
এর আগে ফিটনেসহীন পরিবহন, সেতুর ওপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ থাকায় গভীর রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন চলাচলে ধীর গতি ও যানজটের সৃষ্টি হয়েছিল। মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর বাইপাস হতে সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, পুরো মহাসড়কে তেমন কোনো পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়িগুলো। দুপুরের পর মহাসড়ক ফাঁকা হয়েছে। গাড়ির চাপও কমেছে। আর চাপ বাড়ার সম্ভাবনা নেই।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করতে কিছুটা সময় লাগে। এতে যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেতুর টোল প্লাজার কাছে কিছুসংখ্যক পরিবহন থাকলেও সেতুর দুই পাশে তেমন পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে পরিবহন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে