
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন (৩৬)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
হাসপাতালে আল আমিনের বন্ধু নাইমুল হাসান হিমেল ও আল আমিনের খালাতো ভাই মাসুদ রানা জানান, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁর বাসা রামপুরা টিভি ভবনের পেছনে।
নাইমুল হাসান হিমেল বলেন, ‘সন্ধ্যার দিকে আল আমিনসহ কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন এলোপাতাড়ি গুলি করে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’
হিমেল অভিযোগ করে বলেন, ‘গত চার-পাঁচ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার বাহিনী। পরে আমরা রামপুরা থানায় মামলা করে দিই। এরপর আজকে আমাদের ওপর তারা গুলি করল।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নাক–কান–গলা বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে