
ঈদ সামনে রেখে মানুষ বাড়ি ফেরা শুরু করেছে। এতে উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে যমুনা সেতুতে যানবাহনের চাপ কমাতে এবারে ১৮টি টোল বুথ চালু করা হয়েছে। এর মধ্যে চারটি বুথ বরাদ্দ করা হয়েছে মোটরসাইকেলের জন্য।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ঘণ্টায় ৯৩৮টি যানবাহন পারাপার হয়েছে। রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে। তাতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৫০ টাকা। এ ছাড়া অনলাইনে ১৪ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজকের পত্রিকাকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ সামনে রেখে সড়কটিতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ঈদ এলে এই সেতু দিয়ে ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন পারাপার হয়। এত গাড়ির চাপ সামাল দিতে দরকার আট লেনের সড়ক। আগে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল করলেও এবার চার লেনে চলাচল করছে। সেতুতে চারটি মোটরসাইকেল বুথসহ ১৮টি বুথে টোল আদায় করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে