
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের অন্তিমযাত্রায় শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি। ডিআরইউ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলাল হাফিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)।
এ ছাড়া ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সদস্য আইয়ূব ভূঁইয়া, কুদরাত-ই খোদা, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আখতার সিরাজী ও গোলাম মুজতবা ধ্রুব এতে অংশ নেন।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতাও ছিল। প্রেম ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য সমাজ, কবি খালেদদাদ চৌধুরী সাহিত্য পদক সম্মাননাসহ আরও পুরস্কার পেয়েছেন তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে