ঝিনাইদহ-১ শূন্য আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আট সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর ফলে আগামী ৫ জুন নির্বাচন হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৭ জানুয়ারি ভোট হয়। এতে ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই নির্বাচিত হন। তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম হাইকোর্টে নির্বাচনের আবেদন করেন। গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে আব্দুল হাইকে বিজয়ী ঘোষণার গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আব্দুল হাই আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ ফেব্রুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৩ মে শুনানির জন্য পাঠান। আব্দুল হাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মার্চ মারা যান। এতে ওই আসনটি শূন্য ঘোষণা করে গত ২৩ এপ্রিল নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। যাতে আগামী ৫ জুন ভোট হওয়ার কথা।
এদিকে নির্বাচনী আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদন করেন নজরুল ইসলাম। যা ৬ মে শুনানি হয়। ওইদিন বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত করেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার ও নির্বাচন কমিশন।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। নজরুলের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নায়েব আলী জোয়াদ্দারের পক্ষে ছিলেন বি এম ইলিয়াস কচি। আর মারা যাওয়া আব্দুল হাইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে