ঢাকার দোহার উপজেলায় এক সৌদিপ্রবাসীর বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই মিস্ত্রি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আর্শেদ আলীর ছেলে মো. মনির হোসেম (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিষ্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো. সানি (৩২)। তাঁরা রংমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে দুই মিস্ত্রি নির্মাণাধীন ভবনের রাস্তা সংলগ্ন স্থানে রঙের কাজ করছিলেন। তাঁদের পাশেই ঢাকা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ছিল। এ সময় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।
ঘটনার পরপরই খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদী বলেন, ওই বাড়ির সীমানা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ৩৩ হাজার ভোল্টেজের মেইন লাইন রয়েছে। তাই বাড়ির মালিক ও শ্রমিকদের অনেক সাবধানতার সঙ্গে কাজ করা উচিত ছিল।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে