
ঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) জান্নাতুল মাওয়া।
এ সময় তাঁদের সহযোগিতা করেন স্যানেটারি ইন্সপেক্টর শাহিনুর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, কারখানাটিতে ন্যাপকিন, ডায়াপার ও ওয়েট টিস্যুর অনুমোদনের আড়ালে গোপনে বৃহৎ পরিসরে অনুমোদনহীন প্লাস্টিকের জিপার ব্যাগ, শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ফিডার বোতল ও নিপলসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছিল।
এ ছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে উৎপাদিত পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা ব্যবহার করা হয়নি। অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার স্বত্বাধিকারী আনোয়ার হাবিবকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে