যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল।
এর আগে দীর্ঘ সময় ধরে দুপুর ১টা ৩৯ মিনিট চলাচল বন্ধ হওয়ার পর ২টা ৫ মিনিট থেকে লুপ লাইন ব্যবহার করে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। পরে পল্লবী থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়। পরে পুরো পথে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এ ছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে