
কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর পর্যটক আবীর হোসেনের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্ট ঘটনাস্থলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজ পর্যটক আবীর হোসেন রাজধানীর উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। বেলা ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তাঁরা। এ সময় সঙ্গের একজন স্রোতে ভেসে যাওয়ার সময় তাঁকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে যান আবীর। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। রাতে বিরতি শেষে আজ সকাল ৮টায় দ্বিতীয় দফায় উদ্ধার শুরু করেন।
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আজ দিনব্যাপী উদ্ধার অভিযান করে সন্ধ্যা ৬টায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে