
এক সপ্তাহ আগে মারা যান খোকা ব্যাপারী। ১৩ বছরের শিশু হুসাইন ব্যাপারী ধরে সংসারের হাল। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সেই রিকশাই যেন কাল হলো তার। আজ শুক্রবার সকালে বাগানে মিলল লাশ।
সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর কালীমন্দিরের পাশে মেহগনি গাছের বাগান থেকে শিশু হুসাইনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়েছে।
শহরের টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকার মৃত খোকা ব্যাপারীর তিন সন্তানের মধ্যে হুসাইন ব্যাপারী সবার ছোট।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিশুটির স্বজনেরা। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুতে আহাজারি যেন থামছেই না তাঁদের।
স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে না ফেরায় সারা রাত খুঁজতে থাকেন তাঁরা। আজ সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসেন। পরে লাশটি হুসাইনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
নিহতের ফুপাতো ভাই গোলাপ ব্যাপারী বলেন, ‘সর্বশেষ গতকাল বেলা ৩টায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল এবং প্রতিদিন রাত ৮টার দিকে বাড়িতে ফেরে সে। রাতে বাড়িতে না ফেরায় আমরা সব জায়গায় খুঁজতে থাকি। আজ সকালে জানতে পারি এই এলাকায় লাশ পড়ে আছে। এসে দেখি হুসাইনের লাশ। ওর রিকশাটিও নেই।’
হত্যার বিচারের দাবি জানিয়ে স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। এখন ওর মাকে কে দেখবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা বলেন, ‘স্থানীয়দের মারফত খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি প্যাঁচানো রয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে