করোনার বিস্তার রোধে বিধিনিষেধ দেওয়া হলেও বাণিজ্য মেলা বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে এই মেলা চলবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে, তাতে বাণিজ্য মেলা চলতে অসুবিধা নেই। বাণিজ্য মেলা বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিধিনিষেধের মধ্যেও মার্কেট খোলা থাকছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
করোনার সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বাড়ায় আগামী বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ আরোপ করছে সরকার।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে