ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বর ফ্লাইওভার এলাকায় বাস চাপায় দুই সহোদর নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মেহেরপুরের নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম (১৪)। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ট্রেনে করে দুই ভাই ভাঙ্গা রেল স্টেশনে নেমে ভাঙ্গা গোল চত্বর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস তাদের দুই ভাইকে চাপা দেয়। এতে দুই ভাই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সে সময় বাসের ভেতরে থাকা যাত্রী ও স্থানীয় জনতার তোপে বাসটি ফেলেই চালক পালিয়ে যায়। নিহত দুই ভাইয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে