
অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও উত্তরবঙ্গে চলাচলকারী পরিবহনের যাত্রী ও চালকেরা।
আজ বুধবার ভোররাত থেকে মহাসড়কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যান নিরসনে অ্যালেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করে যাচ্ছে।
অন্যদিকে যানজটের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-অ্যালেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় সকালে দেখা গেছে, মহাসড়কের অ্যালেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে অ্যালেঙ্গা থেকে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই।
এই যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো অ্যালেঙ্গা থেকে ভূঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে।
বগুড়াগামী থেকে কাঁচামালবাহী ট্রাকের চালক কুদ্দুস হোসেন আজকের পত্রিকা বলেন, ‘সেতুর পশ্চিমে টোল দিয়ে এসে ঘণ্টাখানেক ধরে সেতু পূর্ব গোলচত্বর এলাকায় আটকে আছি। যথাসময়ে আড়তে কাঁচামাল পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই। অন্যান্য দিনের তুলনায় আজকে কয়েক গুণ বেশি গাড়ির চাপ।’
গাবতলী থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের যাত্রী হাসান আলী, রত্না বেগমসহ অনেকে বলেন, দীর্ঘ সময় ধরে যানজটের আটকে রয়েছেন তারা। অ্যালেঙ্গার দিকে যানজটের শিকার হয়েছেন তাঁরা। যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সড়কে এলোমেলো গাড়ি চালানো ও চার লেনের কাজ করার কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছেন।
এ বিষয়ে অ্যালেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের চাপ বেশি। সেই সঙ্গে অ্যালেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাকচালকেরা ঘুমিয়ে যান। এতে পেছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, তা ছাড়া অ্যালেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত চার লেন সড়কের কাজ চলছে। যার কারণে যানজট আরও লেগে যায়। যানবাহন ধীরগতিতে চলছে। তবে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে বলে আশা করছেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে