
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন চিত্রশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ এবং কথাসাহিত্যিক পাপড়ি রহমান। প্রতিবছর নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান গত রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। আগামী পয়লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোনায় ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসবে এ পুরস্কার ধ্রুব এষ ও পাপড়ি রহমানের হাতে তুলে দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ধ্রুব এষ প্রচ্ছদশিল্পী হিসেবেই অধিক পরিচিত। তবে কবিতা, শিশুসাহিত্য ও গল্প লেখাতেও রয়েছে তাঁর সুখ্যাতি। সুপারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ঠিক দুক্কুরবেলা, ভূতপুর, রাফখাতা তাঁর উল্লেখযোগ্য শিশুসাহিত্য।
অন্যদিকে কথাসাহিত্যিক পাপড়ি রহমান ‘বয়ন’ উপন্যাসের জন্য ইতিমধ্যে পাঠক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। গল্প ও উপন্যাসে মানুষের যাপিত জীবনের কথা বলেন। অষ্টরম্ভা, ধূলি চিত্রিত দৃশ্যাবলি, পোড়া নদীর স্বপ্নপূরণ, বয়ন, পালাটিয়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
নেত্রকোনা সাহিত্য সমাজ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পয়লা ফাল্গুন দেশের বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৭ জন কবি-সাহিত্যিককে এই সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত খালেকদাদ পুরস্কারপ্রাপ্তরা হলেন যতীন সরকার, আনিসুজ্জামান, কবীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর) ও শামীম রেজা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে