
গাজীপুরের টঙ্গীসহ রেলপথের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে বেশ কয়েকটি নাশকতার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মেদ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, চলমান হরতাল, অবরোধসহ তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের কর্মীরা টঙ্গী ও জয়দেবপুর রেল জংশন এলাকায় রেলপথের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছেন। এসব ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, গত কয়েক দিনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করায় আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন ও জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি পুলিশের এএসআই শাহ আলম বাদী হয়ে মামলা দুটি করেছেন। মামলার পর এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নেমেছে রেলওয়ে পুলিশ।
রেললাইনে নাশকতা এড়াতে টঙ্গী-জয়দেবপুরে সাতটি বেঙ্গল থানার ১২টি রেলস্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনে চারজন করে ৪৮ জন আনসার অতিরিক্ত মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘আমার অধীনে পাঁচটি রেলওয়ে গেট আছে। প্রতিটি গেটে চারজন করে আনসার সদস্য নিরাপত্তায় রয়েছেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে