
গাজীপুর মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।
তাতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এলাকাবাসী জানিয়েছে, কয়েক দিন ধরে শ্রমিকেরা ঈদের বোনাস পরিশোধ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেন। এসব নিয়ে বিতণ্ডার জেরে তাঁরা চার কর্মকর্তাকে মারধর করেন। এরপর আজ শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শ্রমিকেরা শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, ২০ মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস না দেওয়ার প্রতিবাদে এবং ঈদে ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের চার কর্মকর্তাকে মারধর করেন। পরবর্তী সময়ে যৌথ বাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেয়। এরপর আজ শনিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।

স্থানীয় সূত্র জানায়, বন্ধের নোটিশ দেখে আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে ভোগরা বাইপাসের দিকে অগ্রসর হন। এ সময় শ্রমিকেরা অন্যান্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। নিরাপত্তার কারণে চৌরাস্তা ও চৌধুরীবাড়ি এলাকার বেশ কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের ডেকে এনে কিছু কারখানা পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে