
গত ১০ ফেব্রুয়ারি নরসিংদী জেলায় সিঙ্গাপুর প্রবাসীর সঙ্গে বিয়ে হয় কিশোরগঞ্জের এক তরুণীর (১৯)। বিয়ের তিন দিন পর থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। চতুর্থ দিন ১৪ ফেব্রুয়ারি বান্ধবীর সঙ্গে পালিয়ে যান তিনি। গত মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা মহিপুর থানা এলাকা থেকে বান্ধবীসহ তাঁকে আটক করে পুলিশ।
ওই তরুণী স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাঁর বান্ধবীও একই এলাকার বাসিন্দা। এদিকে ওই তরুণীকে কোথাও খুঁজে না পেয়ে ঘটনার দুদিন পর তাঁর মা জেসমিন আক্তার বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই তরুণী সমকামিতার সম্পর্কে ছিলেন। এক সপ্তাহ আগে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের তিন দিনের মাথায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হইয়ে আর ফিয়ে আসেনি। ঘটনার দুই দিন পর ১৭ ফেব্রুয়ারি তাঁর মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। মোবাইল ফোনের আইএমই নম্বর ট্র্যাক করে তাঁদের লোকেশন শনাক্ত করে। পটুয়াখালী জেলার কুয়াকাটা মহিপুর থানা এলাকায় তার লোকেশন দেখায়।
পরে পাকুন্দিয়া আহুতিয়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইউসুফ আলীর নেতৃত্বে এসআই পুলিশ কুয়াকাটা এলাকায় যায়। সেখানে তাদের অবস্থান নিশ্চিত করে। প্রথমে তাঁর বান্ধবীকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে রাবিয়া আক্তার পাখিকে উদ্ধার করে।
ইনচার্জ ইউসুফ আলী বলেন, ‘আমাদের টিম কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কেউ বাদাম বিক্রেতা, কেউ রিকশাওয়ালা ও কেউবা ভ্যানচালক সেজে তাদের আটক করি। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ সমকামিতায় লিপ্ত থাকার কথা জানায়। দুজন-দুজনকে ভালোবাসার কথা জানান এবং তারা একত্রে সংসার করার আশা ব্যক্ত করেন। সমকামিতা বড় ধরনের অন্যায় এই কথা বুঝিয়ে বলার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে। এ ধরনের অপরাধ আর করবে না বলে মুচলেকা দেয়। পরে তার স্বামীসহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
আরও খবর পড়ুন:

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে