
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডা. ফয়েজ আহমদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নিহতের ছেলে ডা. হাসানুল বান্না এই অভিযোগ দায়ের করেন।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসান, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে আসামিরা ডা. ফয়েজ আহমদের বাড়িতে যান। তাঁরা লোহার গেট ভেঙে ফেলেন এবং ডা. ফয়েজ আহমদকে দ্বিতীয় তলার কক্ষ থেকে ধরে ছাদে নিয়া যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা (আসামিরা) বাড়িতে প্রবেশ করে সব কক্ষের দরজার তালা ভেঙে তল্লাশি ও ভাঙচুর চালান।
ডা. ফয়েজ আহমদকে ছাদে নিয়ে তাঁদের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার সম্মুখভাগ ও নাকেমুখেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে গুরুতর জখম করেন। পরে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে