
ফরিদপুরের কানাইপুরে ওবায়দুর খান (২৮) হত্যা মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাভ হুসাইনসহ (৫৪) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার মধ্যরাতে ঢাকার মিরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জাহিদ শেখ (৪০)। দুজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. আলী আরশাদ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার আসামিরা আত্মগোপনে চলে যান। প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরর একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সকালে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার বিকেলে নিহত ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০-১৫ জনের বিরুদ্ধে। এ সময় তাঁর দুই চোখে পেরেকে ঢুকিয়ে খোঁচানো হয় এবং রগ কেটে ফেলা হয়। রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ওবায়দুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে। তিনি পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। তাঁর পাঁচ মাসের একটি পুত্রসন্তান রয়েছে।
এ ঘটনার পর শনিবার রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন ওবায়দুরের বাবা বিল্লাল খান। তবে এখনো শীর্ষ সন্ত্রাসী বলে খ্যাত খাইরুজ্জামান খাজা গ্রেপ্তার হননি। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে