
সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতা-কর্মীরা। একই দাবিতে বেলা সাড়ে ৪টায় পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি রিপোর্ট করার অপরাধে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই, দেশে আইয়ুব খানের শাসন চলছে নাকি? ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি তাই না হয়, তবে কেন একজন সাংবাদিককে স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়? অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।’
প্রগতিশীল শিক্ষার্থীদের সমাবেশে ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সরকার তার প্রয়োজনের সময় অসৎ উদ্দেশ্যে এই আইন ব্যবহার করছে। সাদাপোশাকে এসে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জেইউডিওর সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, ‘রাষ্ট্র ক্রমশই মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। একই সঙ্গে সবাইকে ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা হয়েছে। ছাত্র থেকে শুরু করে দিনমজুর-ব্যবসায়ী—কারও পেটে ভাত নেই, কারও সংসার চলছে না। অথচ কেউ এটা নিয়ে কথা বলতে পারছে না। সরকারের বিরুদ্ধে যখনই কেউ সত্য কথা বলে, তখনই তার টুঁটি চেপে ধরা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই জামিনে নয়, শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
এর আগে আজ সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে আলটিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
উল্লেখ্য, ভোর ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে সাদাপোশাকধারী কয়েকজন সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে