কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত শিশু খোকা মিয়াকে (৭) উদ্ধারসহ অপহরণকারী মো. রাকিবকে (২১) আটক করেছে র্যাব। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র্যাব।
আটক রাকিব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আশরাফুল কবির বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় রাকিবের সঙ্গে। পরিচয়ের সুবাদে দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান রাকিব। কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তাঁর ধর্মের ভাইকে বাড়ি নিয়ে যান। তিন দিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, ৫০ হাজার টাকা না দিলে খোকাকে জীবিত অবস্থায় ফিরে পাবে না। পরে সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা-পুলিশ বিষয়টি র্যাবকে জানায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যান রাকিব। পরে গত বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিবকে আটক করে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে