নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাইয়ের পর বোন তাসলিমা আক্তারও (৯) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে মৃত্যু হয় ভাই ইসমাইলের (১১) এবং সকাল ৯টার দিকে মারা যান আরেক ভাই সোহেল মিয়া (২০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলাম বলেন, রূপগঞ্জ থেকে আসা একই পরিবারের ছয়জনের মধ্যে তাসলিমা নামে আরও একজন মারা গেছে। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। সকালে সোহেল ৭০ শতাংশ ও ইসমাইল ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছে।
বর্তমানে মৃতদের বাবা বাবুল ৬৬ শতাংশ, মা সেলি বেগম ৩০ শতাংশ ও সোহেলের স্ত্রী মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
গত ২৫ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ ডহরগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
দগ্ধ বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, তাঁদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার ডহরগাঁও এলাকার ওই বাসায় নিচতলায় ভাড়া থাকতেন। বাবুল রাজ মিস্ত্রির করেন। স্ত্রী সেলি এনজেড নামে পোশাক কারখানায় কাজ করেন। সোহেল ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। সোহেলের স্ত্রী মুন্নি গৃহিণী। ইসমাইল ও তাসলিমা বাসাতেই থাকত।
তিনি বলেন, তাঁরা ওই বাসার পাশাপাশি রুমে ছিল। বাবুলের ঘরে গ্যাস টেনে আনার জন্য একটি কম্প্রেসর মেশিন আছে। রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কম্প্রেসর মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা ছয়জন দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে