
রাজধানীর বনশ্রীর সি-ব্লকের ৪ নম্বর রোডে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে যানজটের কারণে তাদের কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখা।
আজ শুক্রবার রাত ৮ টা ৪৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। সরেজমিন দেখা গেছে, ১৬ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভবনের প্রতিটি তলায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আরও অপেক্ষা করতে হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে