
বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার শ্রমিকেরা সকালে কাজে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ফিরে যান।
নোটিশে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানাটি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য লে-আউট ঘোষণা করা হলো।
শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার গৌরীপুর এলাকার ন্যাচারাল গ্রুপের ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড’ নামের সোয়েটার তৈরির কারখানায় বেতন-ভাতা নিয়ে কয়েক দিন ধরে শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল।
এ অবস্থায় নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ আজ থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাতেই কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে নোটিশ দেখে বাসায় ফিরে যান।
শ্রমিকেরা জানান, শ্রমিকদের বেতন বকেয়া নেই। তবে প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় ২৫ তারিখে। টিফিন বিল প্রতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় এক থেকে দেড় মাস পরপর। এসব নিয়ে শ্রমিকেরা তিন দিন ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ করে আসছিলেন।
এ অবস্থায় গত বৃহস্পতিবার শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার পর বহিরাগত কিছু লোক কয়েকজন শ্রমিককে মারধর করেন। এতে শ্রমিকদের মধ্যে আরও উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা শান্ত হয়ে বাড়ি চলে যান।
নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছে, তাতে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, গতকালের ছুটির পর আজ শনিবার সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে শ্রমিকেরা কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে পুলিশ থাকায় শ্রমিকেরা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে বাড়ি চলে যান।
এ বিষয়ে শিল্প পুলিশ আশুলিয়া জোন-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, লে আউট নয়, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে