আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবারও লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। তাঁকে টেক্কা দিতে প্রস্তুত রয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে শামীমের বিরুদ্ধে লড়বেন। ফলে নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াবে বলে ধারণা ভোটাররা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত শরীয়তপুর-২ আসন। এ আসনে ৩ লাখ ৮১ হাজার ২৮৭ ভোটার রয়েছে।
এ আসনটিতে আওয়ামী লীগের হয়ে ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত একটানা পাঁচবার সংসদ সদস্য ছিলেন খালেদ শওকত আলীর বাবা জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কর্নেল (অবঃ) শওকত আলী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কর্নেল (অবঃ) শওকত আলী বার্ধক্য জনিত অসুস্থতার কারণে তাঁর ছেলে খালেদ শওকত আলী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছি ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে। এবারও মনোনয়ন পেয়েছেন এই উপমন্ত্রী।
এদিকে এবারও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন খালেদ শওকত আলী। বিএনপি নির্বাচনে না আসায় এবং দলীয়ভাবে কোনো বাধা না থাকায় তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। আজ রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন। এনামুল হক শামীম নৌকা প্রতীক ও খালেদ শওকত পেয়েছেন ঈগল প্রতীক। আগামীকাল ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে ভোটের প্রচারণা।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) শওকত আলী পাঁচবার সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার থাকায় এ আসনটিতে তার ছেলের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। অপরদিকে এনামুল হক শামীমেরও রয়েছে সমান জনপ্রিয়তা। এতে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং নির্বাচন জমবে বলে ধারণা করছেন ভোটাররা।
প্রতীক বরাদ্দ পেয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন খালেদ শওকত আলী। তিনি বলেন, ‘আমার বাবা আলী আওয়ামী লীগের হয়ে এ আসনে একটানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমার বাবা ছিলেন একজন জনপ্রিয় নেতা। এ আসনের অধিকাংশ জনগণ আমার পক্ষে রয়েছেন। আজ আমি ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছি। আগামীকাল থেকে নির্বাচনের প্রচারণা শুরু করব। ইতিমধ্যে আমার কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।’
এনামুল হক শামীম বলেন, ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। শরীয়তপুর-২ আসনে সব সময় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে। এ অঞ্চলের মানুষ কখনো নৌকার বাইরে ভোট দেয়নি এবং দেবেও না। এ ছাড়া আমি গত পাঁচ বছরে এ অঞ্চলের যে পরিমাণ উন্নয়ন করেছি তা বিগত দিনে ২০ বছরেও কেউ করতে পারেনি। আমার কাজের মূল্যায়ন করে জনগণ অবশ্যই আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে